× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পুলিশি নির্যাতনে নিখিল তালুকদারের মৃত্যু, শাস্তি দাবি মানবাধিকার কমিশনের

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২০
পুলিশি নির্যাতনে নিখিল

দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার পরও বাংলাদেশে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড এবং আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা কমছে না৷ তবে গোপালগঞ্জে পুলিশি হেফাজতে নির্যাতনে কৃষক নিখিল তালুকদারের (৩২) মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছে মানবাধিকার কমিশন।

সংস্থাটির ওয়েবসাইটে দেয়া বার্তায় বলা হয়, গত মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে নিখিলসহ চারজন বসে সময় কাটাতে তাস খেলছিলেন।

এ সময় কোটালীপাড়া থানার এএসআই শামীম উদ্দিন ঘটনাস্থলে জনৈক ভ্যানচালক ও অপর যুবককে নিয়ে গোপনে মুঠোফোনে তাস খেলার দৃশ্য ধারণ করতে থাকলে তারা বিষয়টি টের পেয়ে খেলা রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় অন্য তিনজন পালিয়ে গেলেও নিখিলকে এএসআই শামীম উদ্দিন ধরে মারপিট শুরু করেন। মারপিটের এক পর্যায়ে নিখিলের মেরুদণ্ডে আঘাত করলে তার মেরুদণ্ড ভেঙে যায়।

পরে নিখিলকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার বিকেলে মারা যান।

মানবাধিকার কমিশন মনে করে, ওই ঘটনায় মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। পুলিশ বাহিনীর একজন সদস্যের এ ধরনের অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয়।

কোটালীপাড়া উপজেলার চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, স্থানীয় নেতৃবৃন্দ অসহায় পরিবারের পাশে মানবিক সহয়তা দেওয়ার চেষ্টা করছে। কোনভাবেই নিখিল তালুকদারের জীবনের মূল্য কোন ভাবেই পাচ লক্ষ টাকা নির্ধারণ করা হয়নি বা নির্ধারণ করার সুযোগও নেই। আইনানুগ ভাবে যা যা করা বা হওয়া সম্ভব ঠিক তাই হবে।

তিনি আরও বলনে, সকলে মিলে মৃতের পরিবারের একজন সদস্যকে একটি চাকুরীর ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসবই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে। এখানে প্রকৃত অপরাধিকে আড়াল করার কোন বিষয় নেই। অভিযুক্ত পুলিশ সদস্যকে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গতকাল কোটালীপাড়া উপজেলার মানবিক উপজেলা চেয়ারম্যান শ্রী বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে কোটালীপাড়া পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান সহ সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করে অসহায় পরিবারের পাশে মানবিক সহয়তা নিয়ে দাড়িয়েছেন।

বিচার চেয়েও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। অনেক ক্ষেত্রে বিচার চেয়ে মামলা দায়ের করার পর পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি। এ কারণে পুলিশের নির্যাতনের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারগুলো বিচার প্রত্যাশা থেকে দূরে সরে যাচ্ছে।

পুলিশি নির্যাতনে আহত হলেও ভুক্তভোগীরা মামলা করেন না। তবে এ সব ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের চাকরিচ্যুত, পদোন্নতি স্থগিত ও পদাবনতির মতো শাস্তি দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..