× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পীরগঞ্জে ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যগুদামে গম ক্রয়ের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

ঠাকুরগাও প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে কৃষকের নামে গোপনে ব্যবসায়ি সিন্ডিকেটের মাধ্যমের খাদ্যগুদামে গম ক্রয় করার অভিযোগ উঠেছে।

সোমবার পৌর এলাকার কৃষকের নামে ট্রাকে করে প্রায় দেড়শ মেঃ টন গম ক্রয় করেছে খাদ্য বিভাগ। এতে গমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে সাধারণ কৃষক। তবে এ অভিযোগ সঠিক নয় বলে দাবী ক্রয় কমিটির।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সুত্রে জানা যায়, এবার পীরগঞ্জ উপজেলায় ২৮ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে সরাসরি ৬ হাজার ৫৪ মেঃটন গম সংগ্রহ করার জন্য এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে নির্দেশনা আসে। এতে বলা হয় ব্যপক প্রচারের মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি গম ক্রয় করতে হবে। এ খবরে কৃষকের মনে কিছুটা হলেও আশার সঞ্চার হয়। কারণ বাজারে ঐ সময় প্রতি কেজি গমের দাম ছিল ১৬/১৭ টাকা। গুদামে গম বিক্রি করার আশায় প্রহন গুনতে থাকে কৃষক।

কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। কারণ হিসেবে জানা যায়, কৃষকের কাছ থেকে সরাসরি গম ক্রয় করা হলে খাদ্য বিভাগ তেমন লাভবান হতে পারবে না। এ জন্যই কৌশল সংগ্রহ কার্যক্রম শুরু করতে বিলম্ব করে কর্তৃপক্ষ। বোরো ধানের খরচ যোগাতে বাধ্য হয়েই কৃষক ১৬/১৭ টাকা দরে বাজারে গম বিক্রি করতে বাধ্য হয়। এরই মধ্যে ব্যসায়ী সিন্ডিকেটের সাথে আতাত করে গম ক্রয়ের নীল নকশা করে খাদ্য বিভাগ। এতে চুক্তি হয় বর্তমান বাজার মুল্যর চেয়ে সরকারী অতিরিক্ত মূল্যের টাকা অর্ধেক অর্ধেক হারে ভাগবাটোয়ারার। দফায় দফায় সভা করে কৌশল নির্ধারণ করা হয়।

গত ১ সপ্তাহ ধরে চলে কৃষকে কৃষি কার্ড সংগ্রহ অভিযান। সব ঠিক ঠাক করেই কোন রকম প্রচার ছাড়াই হঠাৎ করে সোমবার ক্রয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে পৌরসভার কৃষকের নামে ট্রাকে করে খাদ্যগুদামে গম আনে ঐ ব্যবসায়ী সিন্ডিকেট। তাদের কাছ থেকে প্রায় দেড়শ টন গম কেনা হয়। পর্যায়ক্রমে একই নিয়মে বাকি গম কেনা হবে।

সুত্র জানায়, প্রতি কৃষক গুদামে সর্বোচ্চ ২ টন গম বিক্রি করতে পারবে। অথচ সিন্ডিকেটটি ট্রাকে করে গম এনে কৃষকের নামে প্রকাশ্যে খাদ্যগুদামে গম বিক্রি করছে, এ যেন মগের মুল্লুক। দেখার কেউ নেই।

এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা নুর ইসলাম জানান, কয়েকবার সভা করে সংসদ সদস্যের পরামর্শক্রমে গম কেনা হচ্ছে। ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা যাচাই বাছাই করে গম কিনছেন। কোন অনিয়মের অভিযোগ তিনি পাননি।

ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা শাহিন রানা বলেন, আপনাদের সাথে পরে দেখা করে নেব। লেখালেখি করে কি হবে।

ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, নিয়ম অনুযায়ী গম সংগ্রহ করা হচ্ছে। কোন অনিয়ম হয়নি। আর যদি হয়ে থাকে তাহলে সেটা দেখভাল করবেন খাদ্য বিভাগের লোকজন।


এ ক্যটাগরির আরো খবর..