× Banner
সর্বশেষ
মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

নাগেশ্বরীতে  পিয়াজ চাষে আলোড়ন সৃষ্টি করেছে কৃষক মনছুর আলম  

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরীতে প্রায় ১২ বিঘা জমিতে পিয়াজ চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক মনছুর আলম। আর এই পিয়াজ চাষে সাফল্যের স্বপ্ন বুনছেন তিনি।
কৃষক মনছুর আলী জানায়, তিনি একজন হোটেল ব্যবসায়ী। তবে পিয়াজের দাম ও ক্ষেতের রোগ বালাই নিয়ে শঙ্কাও রয়েছে তার। এজন্য উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শসহ সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি। তার বাড়ী পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার গ্রামে। স্থানীয় আন্ধারীঝার বাজারে তার একটি হোটেলের দোকান রয়েছে। সেখানে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ কেজি পিয়াজের প্রয়োজন হয়। সাম্প্রতিক সময়ে লাগামহীন দামে পিয়াজ কিনে ব্যবসায় ক্ষতির মুখে পড়েন তিনি। তাই এবার হোটেলের কাজে লাগানোর জন্য এবং বাড়তি আয়ের জন্য বাণিজ্যিকভাবে পিয়াজের চাষ করেছেন।
এলাকায় খোজ নিয়ে দেখা যায়, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের রায়চান্দারপাড় হাজীপাড়া গ্রামে ৮ বিঘা জমিতে পিয়াজ লাগিয়েছেন মনসুর। এখনও সেখানে পিয়াজের চারা রোপণের কাজ করছেন কৃষি শ্রমিকরা। মনসুর আলী জানান, কারো পরামর্শ ছাড়াই পিয়াজ চাষে আগ্রহী হয়েছেন। তাই চারা উৎপাদনের জন্য আধা বিঘা জমিতে বীজ বপন করে সে চারা দিয়ে দুই বিঘা জমিতে পিয়াজের চাষ শুরু করেন। পরে কুষ্টিয়া থেকে প্রতি হাজার চারা ২শ’ টাকা দরে এনে আরও প্রায় ১০ বিঘা জমিতে পিয়াজ লাগিয়েছেন। এর মধ্যে রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় ৪ বিঘা জমিতে যৌথভাবে চাষ করছেন মরিচ ও পিয়াজ।
এছাড়াও প্রায় আড়াই বিঘা জমিতে চাষ করেছেন অন্যান্য শাক-সবজি। প্রতি বিঘা জমি লিজ নিয়েছেন বছরে ৭ হাজার টাকায়। আর এসব ক্ষেতে দৈনিক ৩শ’ টাকা মজুরিতে কাজ করে আয়ের সুযোগ পেয়েছন ১০ থেকে ১৫ জন কৃষি শ্রমিক। এজন্য অনেক খুশি তারাও। তবে পিয়াজ উৎপাদনের পর সঠিক দাম পাবেন কি না এ নিয়েও শঙ্কাও কম নয় ওই কৃষকের। শুধু তাই নয় ক্ষেতের রোগ বালাই হলে ব্যাপক ক্ষতির মুখে পড়ার আসঙ্কায় হতাশ তিনি। তবে এ বছর পিয়াজ চাষে লাভবান হলে আগামীতে ব্যাপকভাবে চাষাবাদের পরিকল্পনা রয়েছে তার।
নাগেশ্বরী উপজেলা কৃষি অফিসার শামসুজ্জামান বলেন, এ বছর ২৪০ হেক্টর জমিতে পিয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা অতিক্রম করে অর্জিত হয়েছে ৫৩০ হেক্টর জমিতে। তবে আমাদের কৃষি অফিস থেকে পিয়াজ চাষে কৃষকদেরকে সার, বীজ দেয়াসহ সার্বিক সহযোগিতা করা হয়েছে এবং ক্ষেতের রোগ বালাই দমনে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..