× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত সরকারের মালিকানায় কোনো টেক্সটাইল মিল পরিচালিত হবে না – বস্ত্রমন্ত্রী বেগম জিয়া পরিবার গ্রেপ্তারে দুই সম্পাদকের চাপ ছিল – রিমান্ডে মাসুদ উদ্দিন রামিসা হত্যাকান্ডে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনতে ব্যবস্থা নিয়েছে সরকার – তথ্যমন্ত্রী রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩২ নেতাকর্মী গ্রেপ্তার মান্দায় চামড়া সংরক্ষণ ও লবণ প্রয়োগ বিষয়ক সভা অনুষ্ঠিত চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শার্শায় শিশু ধর্ষণ চেষ্টা গ্রেফতার ১ ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরে গণ পিটুনিতে গরু চোর নিহত, আহত-২

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
গরু চোর নিহত

ঝিনাইদহের মহেশপুরে গণ পিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক গরু চোর নিহত হয়েছে। রাশেদ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। একই সময় গণ পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ^াস পাড়ায় রাজ্জাাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। এসময় চোর শরিফুল ইসলাম পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি জখম হয়। সে সময় বিক্ষুদ্ধ জনতা তিনজনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসে। সেখানে উপস্থিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয়রা বলছেন, হতাহত চোররা পারিবারিকভাবে দির্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বটা চোরের পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চোরের দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে পরিচিত রয়েছে।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণ পিটুনির স্বীকার হয়। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..