× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন

পিকাসা বন্ধ করছে গুগল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

নতুন গুগল ফটোজ সেবাটিকে অধিক গুরুত্ব দিতে পিকাসা সেবাটিকে বন্ধ করে দিচ্ছে গুগল। গত শুক্রবার গুগল পিকাসা বন্ধ করে দেওয়ার ঘোষণাটি দিয়েছে। পিকাসাতে যাঁদের অনলাইন ছবি ও ভিডিও অ্যালবাম আছে, তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজ অ্যাকাউন্টে চলে যাবে।
গুগল ফটোজের প্রধান অনিল সাবারওয়াল এক ব্লগ পোস্টে বলেন, ‘আমি বিশ্বাস করি, বিভিন্ন সেবার প্রতি মনোযোগ না দিয়ে একটি সেবার দিকে অধিক মনোযোগী হয়ে আমরা আরও উন্নত সেবা দিতে পারব। এতে আরও অধিক ফাংশন যুক্ত করার পাশাপাশি মোবাইল ও ডেস্কটপে ব্যবহার করা যাবে।’
সাবারওয়াল বলেন, ছবি ও ভিডিও পিকাসা থেকে স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোজে চলে আসবে। যাঁরা এ সেবাটি পছন্দ করবেন না, তাঁরা পিকাসা থেকে ছবি দেখতে, ডাউনলোড করতে বা মুছে ফেলতে পারবেন। এই সেবাটি আর হালনাগাদ হবে না বা এতে ছবি যুক্ত করা যাবে না।
সাবারওয়াল বলেন, গুগল ফটোজ হচ্ছে নতুন ও স্মার্ট সেবা। আমরা স্থানান্তর প্রক্রিয়াটির জন্য ক্ষমা চাইছি। নিশ্চিত করে বলতে চাই, আমাদের লক্ষ্য আরও উন্নত অভিজ্ঞতা দেওয়া।


এ ক্যটাগরির আরো খবর..