× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক

পানিতে ডুবে মারা গেল চেয়ারম্যানের ছেলে

admin
হালনাগাদ: রবিবার, ৬ মার্চ, ২০২২
পানিতে ডুবে মারা গেল চেয়ারম্যানের ছেলে

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মো.সাজিন (৫)। সে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ওরফে মুজামের ছেলে।

রোববার (৬মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের তোতার বাজার সংলগ্ন হাজী মোশারেফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানের ১ মেয়ে ২ ছেলে। সাজিন সবার ছোট। বিকেলের দিকে সে ঘরের সামনে খেলাধুলা করে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাজিন। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। তারপর সন্ধ্যার দিকে ঘরের পাশে থাকা পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে এ বিষয়ে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..