পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে লাভজনক করতে হবে -সালমান এফ রহমান

পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনালকে লাভজনক করতে হবে -সালমান এফ রহমান
পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল

কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি)-কে লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে হবে। এ প্রতিষ্ঠানে বড় ধরনের বিনিয়োগ করা হয়েছে। সম্মিলিতভাবে এ প্রকল্পটিকে সফল করতে হবে । বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আজ ঢাকা জেলার কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিদর্শন ওসংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম সোহায়েল উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।