রংপুরে খাদ্যের গুণগতমান পরীক্ষায় চালু হচ্ছে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি

রংপুরে খাদ্যের গুণগতমান পরীক্ষায় চালু হচ্ছে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি
রংপুর ভ্রাম্যমাণ ল্যাবরেটরি

রংপুরে খাদ্যের গুণগতমান পরীক্ষায় আগামী মাসে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি চালু করা হবে।

এ ল্যাবরেটরিতে দুধ, ভোজ্যতেল, মরিচের গুঁড়া, ডাল, সবজি, মধু ও রুটিসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে মেশানো ক্ষতিকর উপাদান শনাক্ত করা যাবে। এছাড়া, বিভিন্ন খাদ্যের গুণগতমান পরীক্ষা করা যাবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ ভ্রাম্যমাণ ল্যাবরেটরি পরিচালিত হবে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর মেট্রোপলিটন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।