এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নে চারটি ডিলারের মাধ্যমে একযোগে ১০ টাকা দরে চাল বিক্রি কর্মসূচী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
ফেয়ার প্রাইজ কার্ডের চাল বিতরন কার্যক্রম গতকাল সকাল ১০টায় গোডাউন রোড ও ডাকবাংলো রোডে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, ট্যাক অফিসার জয়ন্ত কুমার ঘোষ, ,ইউপি সদস্য নাসের সরদার, শেখ আজিজুর রহমান, হাফিজুর রহমান, ডিলার তপন কুমার দাশ, ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মধু প্রমুখ।


