× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে গণ সংবর্ধনা ও মত বিনিময় সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা, (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটায় ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহকে বিশাল গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বাজার ব্যবসায়ীবৃন্দ ও সরুলিয়া ইউপি পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পাটকেলঘাটা থানা পুলিশের ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম, ব্যবসায়ী নারায়ন সাধু, এ্যাড. আব্দুস সামাদ, লতিফ সরদার, হাসান হোসেন বাবু, প্রাক্তন মেম্বর সুবির সরকার, রফিকুল ইসলাম, হায়দার আলী প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে অতিথি মহোদয়দের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নব-নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ। বাজার ব্যবসায়ীবৃন্দের পক্ষে মানপত্র পাঠ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ন সাধু।

আবাসিক এলাকা (দক্ষিণ) এর পক্ষ থেকে মানপত্র পাঠ করেন কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্জ্ব নেছার আলী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশ্বাস আতিয়ার রহমান ও মাহফুজুর রহমান মধু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাটকেলঘাটা বাজারটি ঐতিহাসিক দিক দিয়ে অনেক ঐতিহ্যপূর্ণ। বাজারটিকে একটি মডেল বাজার তৈরী করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে।

যারা জয় বাংলার লোক হবে আবার তারা টিআর কাবিখা’র মাল লুট করবে, দুর্নীতি করবে এক সঙ্গে দু’টি চলতে পারে না। তাই মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তাহলেই পাটকেলঘাটা বাজারসহ সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের রাস্তাঘাট মেরামত, কালভার্ট নির্মাণ, জলাবদ্ধতা দূরীকরণ, তথা সামগ্রীক উন্নয়ন সম্ভব। প্রধান অতিথির এ বক্তব্যের সাথে সাথে স্থানীয় আম-জনতা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।


এ ক্যটাগরির আরো খবর..