× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে চীনা রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ স্বাস্থ্য খাতে তরুণ উদ্যোক্তা ও নতুন উদ্ভাবনে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

পাটকেলঘাটায় ট্রলি- মাহেন্দ্র মুখোমুখী সংঘর্ষে নিহত-১, আহত ৪

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ  পাটকেলঘাটার -কেশবপুর মধুসড়কের সেনপুর বাজার মোড়ে ট্রলি ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে উমেলা রানী হালদার (৪০) নামে এক গৃহবধূ নিহত ও  চার জন আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামের ভবতোষ হালদারের স্ত্রী। আহতদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটকেঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, কুমিরা বাজার থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র দ্রুত বেগে কেশবপুর উপজেলার সাগরদাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মধুসড়কের সেনপুর নামক স্থানে পৌছালে মাহেন্দ্রটি একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই নিহত হন মাহেন্দ্র যাত্রী উমেলা রানী হালদার। নিহতের স্বামী ভবতোষ হালদার (৫০) এবং তার প্রতিবেশী রঞ্জিতা হালদার (৫০) সহ কমপক্ষে ৪ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কেশবপুর হাসপাতালে ভর্তি করলে রঞ্জিতা হালদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও দূর্ঘটনা কবলিত ট্রলি ও মাহেন্দ্র জব্দ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..