পাটকেলঘাটা থানা চত্বর পাখির কলতানে মুখরিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটা থানা চত্বর প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখরিত থাকে। সকাল ও বিকেল বেলা এসকল পাখির কিচির মিচির শব্দে যেন এক অন্যরকম পরিবেশের মূর্ছনা সৃষ্টি হয়। বিভিন্ন প্রজাতির পাখিগুলো সারি সারি আবার কখনও এলোপাতাড়ি ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ বাংলার রুপ রেখা জানান দেয়।

পাটকেলঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ মহিব বিল্লাহ জানান, ভোর বেলা এবং পড়ন্ত বিকেলে পাখিদের কিচির মিচির শব্দে সকলের মনে এক অন্য রকম তরঙ্গের জানান দিয়ে যায়। পাখ পাখালির দেশ আমাদের এই অপরুপ বাংলায় তা মনে হয় পাটকেলঘাটা থানা চত্বরে এলেই তা জানান দেয়। কনস্টেবল জিহাদ এবং কম্পিউটার অপারেটর আমীর হামজা জানান, দীর্ঘদিনের পুরাতন অভিজ্ঞতার আলোকে এখানে দেখি বিভিন্ন প্রজাতির পাখি আনাগোনা করে থাকে। থানা চত্বরের ভেতর আম বাগিচা এবং বিভিন্ন ফলফলাদির বৃক্ষ থাকায় বছরের প্রায় সময়টাতে এসকল পাখিদের বিচরণ লক্ষ্য করা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।