এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পাটকেলঘাটায় শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভা যাত্রা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে পাটকেলেশ্বরী কালিবাড়ি মন্দির, কেশবলাল মহাশশ্মান এর আয়োজনে র্যালী মঙ্গল শোভা যাত্রা বের করে পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে নিজ নিজ আয়োজন স্থলে আলোচনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।