পাট চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পাইকগাছায় উচ্চ ফলনশীল পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পঁচন প্রকল্পের তালিকা ভুক্ত পাট ও পাট বীজ উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পাট অধিদপ্তরের উপ-সচিব (উপ-প্রকল্প পরিচালক) নারায়ন চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন, পাট অধিদপ্তর যশোর অঞ্চলের উর্দ্ধতন সহকারী প্রকল্প পরিচালক মোঃ কামাল উদ্দীন, পাট অধিদপ্তর খুলনার মূখ্য পরিদর্শক রাধেশ্যাম নাথ ও উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ডুমুরিয়ার উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজিবর রহমান ও পাইকগাছা উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাধব চন্দ্র বাড়ই। কর্মশালায় উপজেলার ১শ জন কৃষক অংশগ্রহণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।