× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

পাইকগাছায় শিববাটী ব্রীজের ৩ কিঃমিঃ বাইপাস সড়কের বেহাল অবস্থা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনাঃ পাইকগাছায় সড়ক ও জনপথ বিভাগের শিববাটী ব্রীজের ৩ কিলোমিটার বাইপাস সড়কের বেহাল অবস্থার কারণে জন দূর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যাতায়াতে জনদূর্ভোগের পাশাপাশি যানবাহনের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পেয়েছে। বর্ষা মৌসুমের আগে সড়কটি সংস্কার না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

উল্লেখ্য পৌরসভা সিমান্তের কপোতাক্ষ নদের উপর নির্মিত শিববাটী ব্রীজের কয়রা অভিমুখে ব্রীজ হতে লস্কর ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৩ কিলোমিটার বাইপাস সড়ক নির্মানের পর এখনো পর্যন্ত সংস্কার করা হয়নি। অথচ সড়কটি দিয়ে পাইকগাছা ও কয়রার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। পাশাপাশি চিংড়ি অধ্যুষিত এলাকার হাজার হাজার টন চিংড়ি ও অন্যান্য মৎস্য পণ্য সরবরাহ করা হয়ে থাকে। ফলে দীর্ঘদিন সংস্কারের অভাবে ৩ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ ও ইটের খোঁয়া সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে যাতায়াতে সাধারণ মানুষের  চরম ভোগান্তি পেতে হচ্ছে। ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে ভ্যান, নসিমন, করিমন সহ বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ। ভ্যান চালক আব্দুল মজিদ জানান, ভ্যান চালিয়ে প্রতিদিন যে টাকা আয় হয় তার সিংহভাগ টাকা ভ্যান মেরামতে ব্যায় করতে হয়। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, ইতোমধ্যে বাইপাস সড়কের পৌরসভার অংশে সংস্কার কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে। অথচ অপার পাশের সংস্কার কাজের কোন উদ্যোগ নাই। বর্ষা মৌসুমের আগে সংস্কার কাজ শুরু না করলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে তিনি জানান। সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিবেন এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..