× Banner
সর্বশেষ
বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত বাংলাদেশ এয়ারলাইন্সকে আরো লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব -বিমান মন্ত্রী প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পাইকগাছা প্রতিনিধি(ইমদাদুল হক)

পাইকগাছায় মৃত্যুর ৪ মাস ৯ দিন পর কবর থেকে তোলা হলো মরদেহ

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
মৃত্যুর ৪ মাস ৯ দিন পর কবর থেকে তোলা হলো মরদেহ

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় শুভ’র মৃত্যুর ঘটনা পরিকল্পিত হত্যাকান্ড দাবি করে পিতার আদালতে মামলা করে। এঘটনায় মৃত্যুর ৪ মাস ৯ দিন পর শুভর মরদেহ উত্তলন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়ানের গজালিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব ও পাইকগাছা থানা পুলিশের একটি দল মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ২০২১ সালের ১৯ জানুয়ারী রাত সাড়ে ৮ টার দিকে পাইকগাছার গজালিয়া গ্রামের গোলাম রব্বানীর
ছেলে শুভ উপজেলার চারাবট তলা নামক স্থানে ট্রাক চাপায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগীতা ও থানা পুলিশ
তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে দীার্ঘ সাড়ে ১০ মাস চিকিৎসা শেষে গত ২১ সালের ৭ নভেম্বর তার মৃত্যু হয়। এদিকে ঘটনাটি পরিকল্পিত
হত্যাকান্ড দাবি করে শুভ’র পিতা গোলাম রব্বানী বাদী হয়ে ২০২১ সালের ২৪ নভেম্বর ট্রাক চালক আনিচুর রহমান ও তার স্ত্রী শিরিনা আক্তারকে আসামী করে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত ২ ডিসেম্বর শুনানী শেষে মামলটি আমলে নিয়ে এজাহার গ্রহণের জন্য পাইকগাছা থানাকে
নির্দেশ দেন। গত ১০ ফেব্রয়ারী বাদী পক্ষের আইনজীবী শুভ’র লাশ উত্তোলনের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত
লাশ উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন প্রদানের আদেশ প্রদান করেন। মামলার তদন্তকরী কর্মকর্তা উপপুলিশ
পরিদর্শক তাকবির হোসেন জানান, একজন নির্বাহী ম্যজিস্ট্রেট নিয়োগ চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট নিকট
আবেদন করলে বুধবার সকালে লাশ উত্তলন করে ময়না তদন্ত করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..