পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রোজেক্ট (সেকায়েপ) কর্মসূচির অধীনে রোববার বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া ইসলাম চাঁদনী জানান, পরীক্ষায় ৪ পাতার সুন্দর প্রশ্ন পত্র সরবরাহ করা হয়। চাকুরী এবং পরবর্তী জীবনে মানুষের মত মানুষ হওয়ার জন্য এ ধরণের পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এ পরীক্ষার্থী মন্তব্য করেন। এর জন্য ফেসবুকের পিছনে সময় না দিয়ে স্কুলের পড়ার পাশাপাশি পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বই বেশি বেশি করে পড়তাম বলে পরীক্ষার্থী ঈশিতা এনাম ঋতু জানান। ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে সেকায়েপ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান পলাশ জানান।





