পাইকগাছায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তি ও বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবীতে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে শনিবার বিকালে পৌর সদরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ নেতা মসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, বিশেষ অতিথি ছিলেন-আ’লীগ নেতা রতন কুমার ভদ্র, যুবলীগ নেতা শেখ মাসুদুর রহমান, যুবস্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সরদার রনি, যুগ্ম আহবায়ক সঞ্জয় কুমার ঘোষ। ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় বক্তব্য রাখেন-মোঃ মাসুদ পারভেজ রাজু, রাজিকুজ্জামান সুমন, প্রেমাশু সরকার, বাবু, মফিজুল ইসলাম, বিশ্বজিৎ মন্ডল, সুজিত দেবনাথ, রাহুল ঘরামী, ট্রফি গাজী, সরদার রাসেল, আজমল হোসেন, সোহাগ পারভেজ, জীবন, জাহিদ, রিপন, বুলবুল, অমিত, জিনারুল, বাচ্চু, ইসমাইল, সুমিত, রমজান, জুবায়ের সানা, মাহফুজুর রহমান, ফারুক তালুকদার, ছাব্বির সানা, শামীম ও দ্বীপ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।