মধুখালী উপজেলায় কামারখালী ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল উপলক্ষে আইন শৃংখলা মিটিং

মধুখালী প্রতিনিধিঃ ২৪শে জুলাই রোজ রবিবার বেলা ১১.০০ টায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নের উদ্দোগে কামারখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে এক আইন শৃংখলা মিটিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন তেলাওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মোল্যা ও গীতা পাঠ করেন কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বীরকমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক। এসময় আইন শৃংখলা মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহল আমিন বলেন জঙ্গীবাদের অর্থদাতা, প্রশয় এবং আশ্রয়দাতাকে খুজে বের করতে হবে এবং আরও বলেন সন্ত্রাস ও জঙ্গীবাদের অস্তিত্ব বাংলার মাটিতে স্থান হবে না। এছাড়া আরও বক্তব্য দেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ ডাবলু, শ্রী তরুন কুমার চৌধুরী, ইকরামুল হক তপন, কামারখালী সরকারী বীরশ্রেষ্ট আঃ রউফ কলেজের প্রভাষক মোঃ মহিউদ্দিন আহম্মেদ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহঃ বশীর উদ্দিন, কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নুরজাহান বেগম, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান মন্নু, সাংগাঠনিক সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস সহ প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি সেক্রেটারী পরমানন্দ বিশ্বাস সহ অন্যান্য মুক্তিযোদ্ধা গণ এবং কামারখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবুল কালাম আজাদ সহ নব্য ইউ.পি সদস্য ও মহিলা সদস্য এবং কামারখালী ইউনিয়নের স্থানীয় নেতানেত্রীবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। সবশেষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে গঠনমূলক বক্তব্য দিয়ে সভা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।