× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পাইকগাছায় সম্ভাব্য উপ-নির্বাচন নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০২০
পাইকগাছায় উপ-নির্বাচন

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা ॥ পাইকগাছা উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুর পর সম্ভাব্য উপ-নির্বাচন নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে শুরু করেছেন গণসংযোগ। কেউ কেউ চেয়ে আছে উপর মহলের দিকে।

১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা গঠিত। গত ৩১ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে গাজী মোহাম্মদ আলী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। এ নির্বাচনে একই দলের ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

১৭ জুলাই ২০২০তারিখে উপজেলা চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়। এরপরই শুরু হয় সম্ভাব্য প্রার্থী ও উপ-নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনা।

আগামী উপ-নির্বাচনে ক্ষমতাসীন দলের কে হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী? ইতোমধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক মোঃ রশীদুজ্জামান, আ’লীগ জেলা সদস্য শেখ মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. শেখ আবুল কালাম আজাদ ও শেখ ফরহাদ হোসেন তুষার। অনেকেই ইতোমধ্যে উপ-নির্বাচন নিয়ে শুরু করেছেন গণসংযোগ। কেউ কেউ বিভিন্ন স্থানে মতবিনিময় সভা ও সামাজিক অনুষ্ঠানে প্রার্থী হওয়ার ইশারা ইঙ্গিত দিয়ে যাচ্ছেন। যারা পদ-পদবীধারী তাদের অনেকেই পদ হারানোর ভয়ে প্রকাশ্য প্রার্থী ঘোষণা না দিলেও চেয়ে আছে উপর মহলের দিকে। অনেকে বলছে, দলীয় প্রতীক পেলে নির্বাচন করব। কেউ কেউ অনঢ় রয়েছে নির্বাচনের জন্য।

উল্লেখ্য গত ১৭জুলাই করোনা উপসর্গ নিয়ে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী মৃত্যুবরন করেন।


এ ক্যটাগরির আরো খবর..