× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ১০৪ বিদ্যালয়ে শতভাগ ফেল

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২০
শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠান

সারাদেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ১০৪টি প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

আজ ৩১ মে, রবিবার ঘোষিত ফলাফল থেকে এমন তথ্য জানা গেছে। বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, ‘এ বছর শূন্য শতাংশ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০৪টি, গত বছর যা ছিল ১০৭টি। কমেছে তিনটি। এটা ভালো খবর।‘

ওই সব প্রতিষ্ঠান কেন ফল খারাপ করল সেসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ বলেও জানান তিনি। এর মধ্যে এসএসসিতে ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসায় ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ৭ শতাংশ পাস করেছে।

এবারো পাসের হারে ছাত্রীরাই এগিয়ে আছে। ৮৪ দশমিক ১০ শতাংশ ছাত্রী এবার পাস করেছেন, আর ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৬৩ শতাংশ।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন। আর ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন পাস করেছেন।

এবার পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে এবার পাশের হার ৯০.৩৭% আর জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ১৬৭ জন ছাত্র-ছাত্রী।

যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৪৫ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে এবার পাশের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮ জন শিক্ষার্থী।

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৩ শতাংশ, ১২ হাজার ৮৬ জন জিপিএ-৫ পেয়েছেন।

ঢাকা বোর্ডে পাশের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ। আর এ বোর্ডে সর্বোচ্চ ৩৬ হাজার ৪৭ জন জিপিএ ফাইভ পেয়েছেন।

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।

বরিশাল বোর্ডে ৭৯ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।


এ ক্যটাগরির আরো খবর..