× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

পাইকগাছা ২ কোটি টাকা ব্যায় তবুও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ৩০ হাজার মানুষ

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনাঃ পাইকগাছার লতা ইউনিয়নে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি আধুনিকায়ন করলেও ডাক্তার ও জনবল অভাবে দু-বছর ধরে তালাবদ্ধ রয়েছে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের ৩০ হাজার মানুষ। অচিরেই এ ইউনিয়ানের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডাক্তার নিয়োগের জন্য এলাকা বাসি সংশ্লিষ্ঠ কতৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

সুত্রমতে উপজেলার লতা ইউনিয়নের কাঁঠামারি নামক স্থানে ১৯৯০ সালে লতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিঃ মিটার দুরত্বে এলাকাটি অবস্থিত। সাধারন মানুষের দৌড়গড়ায় স্বাস্থ সেবা পৌছে দেয়ার জন্য সরকার এ উদ্দ্যোগ গ্রহন করে। প্রথমত মানুষের সেবা দানের জন্য ইউনিয়ন পরিষদে এর দাপ্তরিক কর্যক্রম শুরু হয়। সে সময় থেকে ঢিলে তালে এর কার্যক্রম চলে বলে স্থানীয় ইউপি সদস্য কৃষ্ণপদ রায়সহ স্থানীয়রা জানায়।

২০১৮সালে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে দৃষ্টি নান্দনিক দো-তলা বিশিষ্ট একটা ভবন নির্মিত হয়েছে। যার নীচে ৫টি কক্ষ ও দো-তলায় ডাক্তারদের আবাসিক। যার চারপাশে সুউচ্চ প্রাচীর। এ স্বাস্থ্য কল্যান কেন্দ্রে সেবাদানের জন্য একজন ডাক্তার, একজন পরিবার কল্যান প্রদর্শিকা, একজন নিরাপত্তা প্রহরি ও একজন আয়া থাকার কথা। এলাকা বাসি জানিয়েছে এক জন নিরাপত্তা প্রহরি সপ্তাহে একবার এসে ঝাড়ু দিয়ে চলে যায়। সেবাদানের জন্য সেখানে কোন উপকরণ আছে কিনা তা জানার চেষ্টা করা হলেও কেউ বলতে পারেনি।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন মন্ডল বলেন, সরকার স্বাস্থ্য সেবা জনগনের দৌড়গড়ায় পৌছানোর আধুনিক ভবনসহ অনেক কিছু করছে। কিন্তু আমার ইউনিয়নবাসী এখানকার সেবা থেকে বঞ্চিত। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন বলেন, এ বিষয়ে আমারা কতৃপক্ষকে বার বার লিখেছি ডাক্তার নিয়োগ দিলেও উপর মহলকে ম্যানেজ করে অন্যত্রে বদলি হয়ে যায়। ইউনিয়ন বাসি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডাক্তার নিয়োগের জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..