× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে ৫২টি পশুর হাট অনুমোদন

Dutta
হালনাগাদ: বুধবার, ১২ জুন, ২০২৪
গরু আছে ক্রেতা নেই

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এবার সিলেটে ৫২টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। নগরীর স্থায়ী পশুর হাট কাজীরবাজার ছাড়াও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে বসানো হবে আরো ৮টি অস্থায়ী হাট। সব উপজেলা মিলে আরো ৪৩টি হাট অনুমোদন করেছে সিলেট জেলা প্রশাসন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে সিলেটের সব উপজেলা মিলে ৪৩টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।
সিলেট মহানগরে ৯টি হাটের তথ্য নিশ্চিত করে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ১৩ জুন থেকে ৫ দিন সিলেট মহানগরে ৮টি কুরবানির পশুর হাট বসবে। নির্ধারিত স্থান ছাড়া অবৈধ পশুর হাট বসালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো ছাড়া অবৈধ কোনো হাট বসতে দেয়া হবে না।
সিসিক সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে ৫ দিন নগরের টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার-সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, শাহী ইদগাহস্থ খেলার মাঠের পেছনের অংশ, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন ট্রাক টার্মিনালে কুরবানির অস্থায়ী পশুর হাট বসবে। এছাড়া মহানগরের কাজিরবাজারে প্রতি বছরের ন্যায় রয়েছে স্থায়ী পশুর হাট।


এ ক্যটাগরির আরো খবর..