× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা

সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ যাত্রায় বিশ্বের একশরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরআইবি।

আজ শুক্রবার (৩ জুলাই) তাকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এতে শতাধিক দেশের প্রতিনিধিরা তাকে শ্রদ্ধা জানাবেন। আজ তার মরদেহ রাখা হয়েছে রাজধানী তেহরানের ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে। যা গ্রান্ড মোসাল্লা নামে পরিচিত।

আজ শুধুমাত্র বিদেশি প্রতিনিধি ও মেহমানদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। কাল থেকে রাজধানী তেহরানে সাধারণ মানুষের জন্য তার কফিন উন্মুক্ত করে দেওয়া হবে।

খামেনির শেষ বিদায়ে আছেন যেসব বিশ্ব নেতা

  • পাকিস্তান : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করতে শেহবাজ বড় ভূমিকা রেখেছেন।
  • তাজিকিস্তান : তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন আজ শুক্রবার তেহরানে এসেছেন।
  • আর্মেনিয়া : আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনইয়ান তার দেশকে খামেনির শেষ বিদায়ে নেতৃত্বে দিচ্ছেন।
  • জর্জিয়া : জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি খামেনিকে শ্রদ্ধা জানাতে যাবেন বলে নিশ্চিত করেছে তার সরকার।
  • তুরস্ক : তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট কেডভেট ইলমাজ খামেনির জানাজায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছে আঙ্কারা।
  • ভারত : ভারত তার উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গেরিতা এবং বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইনকেজ পাঠাচ্ছে। সৈয়দ আতা হাসনাইন শিয়া মুসলিম। তিনি ভারতে বর্তমানে শিয়াদের মধ্যে সর্বোচ্চ পদধারী ব্যক্তি হিসেবে বিহারে গভর্নরের দায়িত্বে আছেন। এর আগে ভারতীয় সেনাবাহিনীর লেফটেনেন্ট জেনারেল ছিলেন তিনি।
  • এরসঙ্গে ভারতের বিরোধী দলীয় নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং মেহবুবা মুফতিও ভারতীয় প্রতিনিধি দলে আছেন।
  • চীন : ইরানে চীন তাদের প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে সিনিয়র পার্লামেন্টেরিয়ান হি ওই। তিনি দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যানও।
  • রাশিয়া : রাশিয়া থেকে খামেনির শেষ বিদায়ে যুক্ত হবেন দেশটির সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীও ছিলেন।
  • আফগানিস্তান : আফগানিস্তান থেকে যাচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এছাড়া বাণিজ্য বিষয়ক প্রথম উপপ্রধানমন্ত্রী আব্দুল গণি বারাদারও যাচ্ছেন বলে আফগান সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।
  • বাংলাদেশ : বাংলাদেশ থেকে খামেনিকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে যাবেন স্পিকার হাফিজুদ্দিন আহমেদ। এরসঙ্গে বিরোধী দলের প্রতিনিধিরাও ইরান গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..