× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

পল্লী বিদ্যুৎ গ্রাহক হয়রাণীর শিকার

admin
হালনাগাদ: সোমবার, ৯ জুলাই, ২০১৮

রাণীশংকৈল প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের হরিপুর মেদনী সাগরের মোহাম্মদ আলী পল্লী বিদ্যুতের একজন সেচ গ্রাহক হয়ে হয়রাণীর শিকার হচ্ছেন। কয়েক মাস ধরে সমাধান না পেয়ে তিনি হন্যে হয়ে ঘুরছেন। সমাধান না দিয়ে বিভিন্নভাবে হয়রান করছেন রাণীশংকৈল সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এহতেসামুল হক।

মোহাম্মদ আলী জানান, একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে সাদেক আলী নিয়ম বহির্ভূতভাবে আমার সেচ পাম্পের কাছে সেচ পাম্প চালু করে। সেচ পাম্পটি প্রথমে ৩৫০ফিট দুরে ছিল। পরবর্তিতে হঠাৎ করে ১৫০ ফিট দুরে সেটি চালু করা হয়। এ বিষয়ে সহকারী জেনারেল ম্যানেজারের কাছে গত ১১ই মার্চ অভিযোগ করি। তার সংযোগ সাময়িক বন্ধ করলেও অল্প কয়েকদিনের মধ্যে আবার অভিযুক্ত সেচ সংযোগটি চালু করা হয়।

এজিএম সাহেবকে বার বার বলার পরও সমাধান না দিয়ে তিনি আমাকে ধমক দিয়ে উচ্চ বাচ্য কথা বলেন এমনকি আমাকে মারতে চান।
এব্যাপারে রাণীশংকৈল সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এহতেসামুল হক অভিযোগের বিষয়টি এড়িয়ে যান।


এ ক্যটাগরির আরো খবর..