পরীর পাহাড় নিয়ে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী

পরীর পাহাড় নিয়ে সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী

চট্টগ্রামে অবস্থিত পরীর পাহাড়ের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ ও নতুন ভবন নির্মাণের উদ্যোগের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী আইনমন্ত্রী এ বৈঠক আহ্বান করেন।

বৈঠকে আইনমন্ত্রী জানান, তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের বক্তব্যও শুনবেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করবেন। সে পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও যুগ্ম সচিব হাবিবুর রহমান জিন্নাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।