গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহীদ ময়েজউদ্দিনের মতো আদর্শ নেতা প্রয়োজন -বস্ত্র ও পাট মন্ত্রী

গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহীদ ময়েজউদ্দিনের মতো আদর্শ নেতা প্রয়োজন -বস্ত্র ও পাট মন্ত্রী

         বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহীদ ময়েজউদ্দিনের মতো আদর্শ নেতা প্রয়োজন। তাঁর আদর্শ ও নীতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

          আজ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রে ধারাবাহিকতা ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

          শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

          প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৯মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাক হানাদার বাহিনীর সাথে বীর জনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয়েছিল। শহীদ ময়েজউদ্দীন, শহীদ আহসান উল্লাহ মাস্টার, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। তাদের অবদান সব সময় দেশ ও জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

          শহীদ ময়েজউদ্দিনের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী এমপি ময়েজউদ্দিনের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল সকল কর্মসূচি সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে পালন করার জন্য ঢাকা ও গাজীপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।