× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চায় আওয়ামীলীগ

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগ বাংলাদেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চাইছে। জেএমবি তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। তাদের আত্মীয়স্বজনরাই জেএমবির নেতা ছিল, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বিকেলে গাজীপুর শহরের শহীদ তাজউদ্দিন আহমদ মিলয়নায়তনে সদ্য প্রয়াত বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসী ঘটনাগুলো প্রথম শুনতে শুরু করলাম আওয়ামী লীগ সরকারের আমলেই। এখন তারা বলতে শুরু করেছে বাংলাদেশে জঙ্গি আছে এবং সে জঙ্গি হচ্ছে বিএনপির নেতারা, জামায়াতের লোকেরা। এ কথা বলতে বলতে তারা বাংলাদেশকে একটি সত্যিকারের জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করছে। দেশে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর যথেচ্ছাচার, এটা এখন উৎসবে পরিণত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে কথা বলতে দেয়া হয় না, রাজনৈতিক নেতাদের সমাবেশ করতে দেয় না। তাদের লক্ষ্য একটাই এই বাংলাদেশে শুধু আওয়ামী লীগের শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করবে, অন্য কোনো দল এখানে থাকবে না, অন্য কোনো মত এখানে থাকবে না। এবার তারা গণতন্ত্রের মুখোশ পড়ে একটি আবরণ দিয়ে একই কায়দায় এই দেশকে শাসন করছে।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, জেলা সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, হুমাইয়ুন কবীর খান, শাহিনা খান, ডা: মাজহারুল ইসলাম, শাহ রিয়াজুল হান্নান, সালাহ উদ্দিন সরকার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..