× Banner
সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপালের (বিবিআইএন) মধ্যে মোটরযান চলাচল চুক্তির অপেক্ষা

admin
হালনাগাদ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ভুটানকে ট্রানজিট ও অনেক যোগাযোগ সুবিধার প্রস্তাব দেয়া হয়েছে এবং আমরা এখন বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপালের (বিবিআইএন) মধ্যে মোটরযান চলাচল চুক্তি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি।

গতকাল ভুটানের সদ্যনিযুক্ত রাষ্ট্রদূত সোনাম টি রাবগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে উন্নত যোগাযোগের ওপর এর ভবিষ্যৎ প্রবৃদ্ধি নির্ভরশীল।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বিবিআইএন মোটরযান চুক্তি পাস হওয়ায় ভুটানকে ধন্যবাদ জানান।

ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ সহযোগিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা আশাবাদী ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনা বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর কাজে লাগবে। ভারতও বিবিআইএন কাঠামোর আওতায় বিদ্যুৎ খাতে সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক অবস্থানে রয়েছে। আমরা পারস্পরিক স্বার্থে এই নতুন দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে পারি।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে ভুটানের বিশেষ স্থান রয়েছে।

দুদেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের উল্লেখ করে ভুটানের রাষ্ট্রদূত বলেন, দুদেশের উচ্চপর্যায়ে সফর বৃদ্ধি পাওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্ক আরো নিবিড় হয়েছে।

ভুটানের রাষ্ট্রদূত নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্লানেট ৫০:৫০ চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ভুটানের জাহাজকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ও বন্দর ব্যবহার করতে দেয়ায় বাংলাদেশে সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..