পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোলে শোক র‌্যালি ও আলোচনা

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোলে শোক র‌্যালি ও আলোচনা
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোলে যথাযোগ্য মর্যদায় পবিত্র আশুরা পালিত হয়েছে।  এ উপলক্ষে বেনাপোল পৌর এলাকায় ইমাম মাহদী স্মরনে তার অনুসারিরা প্রধান প্রধান সড়ক শোক র‌্যালি করে। এরপর বেলা সাড়ে ৪ টার সময় ইমাম মাহদী স্মরনে আলোচনা সভা হয়।
আজ শুক্রবার ২০ আগস্ট বেলা সাড়ে ৩ টার সময় বেনাপোল পৌর বিয়ে বাড়ি  শার্শা ইমাম মাহদী (আঃ)  ফাউন্ডেশন  এর আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার  উপদেষ্ঠা ইকবাল হোসেন শান্তি, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, আনোয়ারুল ইসলাম, মোরাদ হোসেন, রিয়াদ হোসেন, আয়ুব আলী মাস্টার, ওসমান গনি, প্রমুখ।
বক্তারা বলেন রমজানের পর অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ রোজা হলো আশুরার রোজা। মহররমের ১০ তারিখ হলো আশুরা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার অনেক আগে থেকে মক্কায় অবস্থানকালীন সময়েও মহররমের ১০ তারিখ তথা আশুরার রোজা রাখতেন। আশুরার রোজাসহ মহররম মাসে ছয়টি রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন দিন এ রোজা রাখবেন মুমিন মুসলমানগন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য ইমাম হুসাইন এর শোক র‌্যালি ও আলোচনা সভায় পুরুষের পাশাপাশি নারীরাও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।