× Banner
সর্বশেষ
জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পদ্মা সেতু প্রসঙ্গ এড়িয়ে গেলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

admin
হালনাগাদ: সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  বিশ্বব্যাংকের অর্থায়ন পদ্মা সেতু প্রকল্প থেকে প্রত্যাহার করা নিয়ে মূল্যায়ন জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে গেলেন সংস্থাটির প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

আজ সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তখন তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প নেওয়া হয়। সম্ভাব্য দুর্নীতির অভিযোগ এনে সংস্থাটি তাদের প্রতিশ্রুত অর্থায়ন প্রত্যাহার করে নেয়। এরপর বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই সেতুর কাজ অব্যাহত রেখেছে।

পদ্মা সেতু বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে জিম ইয়ং কিমের মূল্যায়ন ও অনুভূতি কী তা জানতে চান এক সাংবাদিক। এ সময় কিম বলেন, ‘বাংলাদেশ অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক তাদের বিনিয়োগ অব্যাহত রাখছে।’


এ ক্যটাগরির আরো খবর..