টাঙ্গাইলে এমপি রানার বিরোধী ও সমর্থকদের সমাবেশ, ১৪৪ ধারা

টাঙ্গাইল প্রতিনিধিঃ  জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজারে এমপি রানার বিরোধী ও সমর্থকদের সমাবেশ ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন।

আজ সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাংসদ (এমপি) আমানুর রহমান খান রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশের ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ। একই সময়, একই স্থানে এমপি রানার মুক্তির দাবিতে তাঁর সমর্থকরা পাল্টা সমাবেশ ডাকে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধলাপড়া বাজার ও কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এ ব্যাপারে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেন ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শাহিন। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।