× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশ স্কাউটস এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে – প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

পত্নীতলায় যুবতীকে গণধর্ষণের অভিযোগে আটক-১

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
পত্নীতলায় যুবতীকে গণধর্ষণ

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে আরিফুজ্জামান আখি নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ধর্ষক উপজেলার খিরসিন গ্রামের হেফজুল মন্ডলের ছেলে। বুধবার রাতে উপজেলার খিরশিন মোড় থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পত্নীতলা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৫। তারিখ ০৩.০৩.২০।

মামলা ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে, গত ১ মার্চ রাত ১০টায় উপজেলার খিরসিন গ্রামের মৃত মাহতাব হোসেন চৌধুরীর ছেলে মুছা চৌধুরী নারায়নপুর গ্রামের আব্দুল মান্নানের যুবতী মেয়েকে দাওয়াত দিয়ে নিজ বাড়ি খিরসিনে ডেকে নেন। এক পর্যায়ে তাকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করেন। পরে তার কেয়ারটেকার ফরিদকে দিয়ে মেয়েটিকে বাড়িতে পৌছে দেয়ার জন্য পাঠিয়ে দেন। মেয়েটিকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে রাস্তার পার্শ্বে পুকুর পাড়ে আগের থেকে ওতপেতে থাকা ৭-৮জন যুকব মেয়েটিকে গণধর্ষণ করে।

এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে তাকে পুকুর পাড়ে ফেলে ধর্ষকরা চলে যান। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।এ ঘটনায় মেয়েটি মুছা চৌধুরী, বিপ্লব,আরিফুজ্জামান আখি, ফরিদসহ ৮জনকে অভিযুক্ত করে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষক আরিফুজ্জামানকে আটক করে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার ধর্ষক বিপ্লবকেও আটক করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) মো.হাবিবুর রহমান জানান, ভিকটিম মামলা দায়ের করায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..