পত্নীতলায় দুই আদিবাসী যুবক-যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

মো.আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পতœীতলায় গাছে ঝুলন্ত অবস্থায় জয় ও কাজলী নামে দুই আদিবাসী যুবক-যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার গোপীনগর ঈদগাহ মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতব্যক্তিরা হলেন উপজেলার কৃঞ্চপর ইউপির গোপীনগর আদিবাসী পাড়ার সুধির হেমরমের ছেলে পতœীতলা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণী ছাত্র জয় র্মুমু (১৫) ও একই গ্রামের ফান্সিস মুর্মুর মেয়ে নজিপুর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী কাজলী (১৭)।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নের গোপীনগর ঈদগাহ মাঠে একটি গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবক ও এক যুবতীকে দেখে স্থানীয়রা ভিড় করেন। গ্রামবাসীরা তাদের শনাক্ত করে তাদের বাড়িতে স্বজনদের কাছে এবং পতœীতলা থানা পুলিশকে জানান। পরে পুলিশ সকাল ৮টায় ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে এবং লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে পতœীতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।

পতœীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, যুবক-যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক রহস্য বেরিয়ে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।