সবুজ বাংলা গড়ার লক্ষে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে বৃক্ষ রোপন করেন মেয়র লিটন

মোঃ মাসুদুর রহমান শেখঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্র্তৃক ঘোষিত সবুজ বাংলা গড়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসাবে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন  ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বিদ্যালয়ে।
শনিবার  সকাল সাড়ে ১০ টার সময় নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যাললয়ে  বেনাপোল পৌর মেয়র ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম লিটনের নেতৃত্বে ম্যানিজিং  কমিটির সদস্য ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা ফলজ ও বনজ গাছ রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও বেনাপোল পৌর আওয়ামঅনেক লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, স্কুলের প্রধান শিক্ষিকা হাছিন আরা বেগম, সহকারী প্রধান শিক্ষক রমজান আলী, বেনাপোল পৌর আওয়ামীলীগের সিনিয়র সদস্য মোজাফফার হোসেন, প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।