× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ধানক্ষেত থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
গৃহবধুর লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় ধানক্ষেত থেকে আব্দুল বারেক (৬০) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের  (ইউপি মেম্বার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সোনাপাড়া এলাকায় বাড়ির পাশের ধানের খালি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সোনাপাড়া এলাকায় বাড়ির পাশের ধানের খালি ক্ষেতে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বাইসাইকেল নিয়ে স্থানীয় কাদেরপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে যান সাবেক মেম্বার আব্দুল বারেক। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পায়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এখনই কিছু বলা যাচ্ছে না।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুল হুদা।


এ ক্যটাগরির আরো খবর..