পঞ্চগড়ের বোদায় দু’টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 

পঞ্চগড়ের বোদায় দু’টি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 
পঞ্চগড়ের বোদায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন দু’জন গুণী শিক্ষক “সন্তোষ গোপাল বর্মন স্মারক গ্রন্থ” ও “মোহাম্মদ নূরুল হোসেন স্মারক গ্রন্থ” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে গিরিন চন্দ্রের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে স্মারক গ্রন্থ  দু’টির বিভিন্ন দিক ও প্রাক্তন দু’জন গুণী শিক্ষক নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, রাখেন রেখা রানী, ডাঃ রফিকুল ইসলাম, অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
মুক্তিযুদ্ধা এ বি এম ইউনুস খোকা, অধ্যাপক মাসুমা আক্তার চায়না, ইন্জিনিয়ারিং সামসুল আলম, আজিজার রহমান, ইন্জিনিয়ারিং হারুন আর রশিদ, লক্ষ্মী রাণী, মনোরোঞ্জন সরকার, আমিনুল ইসলাম, অধ্যাপক প্রবীর চন্দ, অধ্যাপক বিকাশ চন্দ অধিকারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক এমরান আল আমিন, কৃষিবিদ আব্দুর রহমান, অধ্যাপক আব্দুর রশিদ, বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম, জামিউল হক সামসুল হক, এনজিও পরিচালক হারুন-উর রশিদ, সহ: অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, সাংবাদিক আব্দুল খালেক, শেখ শিলন, কবি মামুন, কবি তানভীর, ড. জয় দ্বীপসহ বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।