এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর পরে একে একে জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, পঞ্চগড় পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। শোক র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে এবং শহীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। র্যালিতে জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পৌর মেয়র জাকিয়া খাতুনসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক রাজনৈতিকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেয়।
পরে জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।





