ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আগামীকাল (১৫ ডিসেম্বর) ঢাকায় আসছেন । তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রথমবার বাংলাদেশে আসছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিন ও বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিনি বাংলাদেশ সফর করবেন ।
ভারতের ফার্স্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, দুজন সংসদ সদস্য ও ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে থাকছেন।
১৭ ডিসেম্বর দুপুরে রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন করবেন তিনি।
কালী মন্দির উদ্ভোদন শেষে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


