× Banner
সর্বশেষ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানে প্রবাসী কর্মী প্রেরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন, ভারত ও পাকিস্তানের দূতদের সাক্ষাৎ আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই – খাদ্যমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই -প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ঝিকরগাছায় নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা হজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না -ধর্মমন্ত্রী কায়কোবাদ

পঞ্চগড়ে বৃদ্ধের মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট 

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
ভারতীয় গরু আটক

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বারকু হেমরন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর পরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান। মৃত ওই বৃদ্ধ দেবীগঞ্জ উপজেলার টেপরিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাশী এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মোট ১১ জনের মৃত্যু হলো।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান জানান, সপ্তাহব্যাপী সর্দি-কাশি ও জ্বর থাকায় গত ৮ সেপ্টেম্বর ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ১১ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়। রবিবার রাতে পজিটিভ ফলাফল আসে। তবে রিপোর্ট আসার আগে রবিবার দুপুর ২টায় তার মৃত্যু হয়। সন্ধ্যায় তাকে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান জানান, নমুনার ফলাফল আসার আগেই তাকে দাহ করা হয়। তবে তার পরিবারের চলাফেরার ওপর সোমবার থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে রোববার নতুন করে পঞ্চগড় জেলায় আরও ১২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৭৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৪ জন। আর এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন, সুস্থ হয়েছেন ৫০২ জন।


এ ক্যটাগরির আরো খবর..