এন এএ রবিউল হাসান ললিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় গত দু’দিনে বিএনপি ও জামায়াত-শিবিরের এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। জেলার পাঁচ উপজেলায় সোমবার ১৫ জন এবং মঙ্গলবার ১১ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চগড় জেলা যুবদলের সহ-সভাপতি মাহাফুজার রহমান বাবু, সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের কামারপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান, জেলা শহরের কায়েতপাড়া এলাকার আনোয়ার হোসেন, বলেয়াপাড়ার তারিকুল ইসলাম, শরিফুল ইসলাম, রাজনগরের জিকো, কামতপাড়ার খন্দকার মাহমুদুল হাসান, বোদা উপজেলার ইসলামবাগ এলাকার মোঃ রিপন, ইসলামপুরের সালমান আলী, ঝলই শালশিড়ির মোঃ রাজিব, রাসেল, দেবীগঞ্জ উপজেলার হাজেরাডাঙ্গা এলাকার জহুর আলী, কালিগঞ্জ এলাকার মমিনুল ইসলাম, খারিজা ভাজিনির শুকুর আলী, প্রধানাবাদ ঢাকাইয়া পাড়ার আবু বক্কর, আমিনুর রহমান, সোনাহার এলাকার শাহাজাহান আলী, মাহাবুর রহমান, মনোয়ার হোসেন, আটোয়ারি উপজেলার দক্ষিণ তরিয়া এলাকার মুসলিম উদ্দিন, কাটালির ইব্রাহিম, বার আলিয়া এলাকার আবুল কাসেম, তেঁতুলিয়া উপজেলার আজিজ নগরের আব্দুল গনি, ভজনপুর এলাকার আব্দুল কুদ্দুস, আবুল কাসেম ও হামিদুল ইসলাম লাবু।
পঞ্চগড় পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আহাম্মেদ জানায়, নিয়মিত মামলার ২৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে আমরা নাশকতা রুখতে এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।



