× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

পঞ্চগড়ে পুকুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পুকুরে পানিতে ডুবে তুতি রানী (১০) ও রহিমা বেগম (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৮ আগষ্ট (সোমবার) দুপুরে পঞ্চগড়ে সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের ছবারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তুতি ওই এলাকার জয়কুমারের মেয়ে এবং রহিমা বেগম একই গ্রামের হাসিবুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে তুতি রানী ও রহিমা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। জেলার সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..