এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ নদী থেকে অনন্ত ভূঁইমালি (৫০) নামের এক পরিচ্ছন কর্মীর লাশ উদ্ধার করেছে বোদা থানার পুলিশ।
বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বালাডাঙ্গা এলাকার পাথরাজ নদীতে অনন্ত ভূঁইমালি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। সে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত আছেন।
বোদা থানার অফিসার ইনচাজ এ.কে.এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে থানায় একটি ইউ’পি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এখন পর্যন্ত মৃত্যুর কারন নিশ্চিত করতে পারেনি পুলিশ।





