× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা

পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের বাজারের পাশে অবৈধ ভাবে মজুদরাখা প্রায় ৩০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পাচঁপীর ইউনিয়নের পাঁচটি বাসায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বোদা থানার একদল পুলিশ, গ্রাম্য পুলিশ ও জনসাধারণকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনার সময় বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপর এক ব্যক্তিকে ৪০ লিটার পেট্রোল বিক্রির অভিপ্রায়ে মজুদ রাখায় ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম বলেন, অভিযানে অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের করা হবে। উদ্ধারকৃত পেট্রোল যুদ্ধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..