× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় সনাতন ধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুনী স্নান শুরু 

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
বারুনী স্নান

পঞ্চগড়ের বোদা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুণী স্নান শুরু হয়েছে। গতকাল শনিবার সূর্যোদয়ের পর থেকেই উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর উত্তরমুখি স্রোতে এ স্নানোৎসব শুরু হয়। পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীরা করতোয়া নদীরতীরে জড়ো হন। দলবেঁধে তাঁরা করতোয়ার উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেন। সোমবার সূর্যাস্ত পর্যন্ত চলবে এই পুণ্যস্নান উৎসব।
পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নিলফামারীর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ নিজেকে পাপ মুক্ত করা ও পূণ্যতার আশায় করতোয়া নদীর উত্তরমুখি স্রোতে দীর্ঘ তিনশত বছর ধরে বারুণী স্নান করে আসছেন। ব্রিটিশ আমল থেকেই চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর করতোয়া নদীর উত্তরমুখি স্রোতে এ বারুণী স্নান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীরা এখানে বারুণী স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূণ্যলাভ ও পাপ মোচনের জন্য পূজা অর্চণা করে থাকেন। স্নান উপলক্ষে করতোয়া নদীর দুই পাড়ে বসেছে সপ্তাহব্যাপী বারুণী মেলা। পুণ্যার্থী ও দর্শনার্থীরা এ মেলা থেকে গৃহস্থালি কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী কিনে থাকেন।
বোদা উপজেলার সদর ইউনিয়নের বালাভীরের হিমেল ঘোষ বলেন, ‘কয়েক দিন আগে মা মারা গেছেন। স্বর্গীয় মার সৎকার্য ও পুণ্যস্নানের জন্য এখানে এসেছি। দিনাজপুর থেকে আসা অখিল চন্দ্র বলেন, ‘এখানে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়, এই বিশ্বাসে স্নান করতে এসেছি।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মোমিন জানান, বারুণী স্নান উপলক্ষে আয়োজিত বারুণী মেলায় শুধু সনাতন ধর্মাবলম্বীরাই আসেন না। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও ব্যাপক সমাগম ঘটে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, সনাতন ধর্মাবলম্বীদের পূণ্য স্নান ও মেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..