ফরিদপুর-৪ আসনে জাকের পার্টির মনোনয়নপত্র দাখিল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেদিয়ে ফরিদপুর-৪, (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাকের পার্টি থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া।

বুধবার বিকাল ৪টায় ফরিদপুরের রিটারনিং অফিসার ও জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেসমত, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভূইয়া, চরভদ্রান উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা মিয়া, জেলা জাকের ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।