× Banner
সর্বশেষ
ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর ঈদের দিনে জাতীয় ঐক্য ও সমৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদুল আজহার নামজ শেষে বাবা ও মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহায় কুরবানী: জেনে নিন পূর্ণাঙ্গ বিধিবিধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি 

Kishori
হালনাগাদ: সোমবার, ২ জুন, ২০২৫
কবরস্থান থেকে কঙ্কাল চুরি 

পঞ্চগড় পৌরসভাধীন ট্রাক টার্মিনাল সংলগ্ন ট্রেডিং কমপ্লেক্স কবরস্থানে ৫টি পুরোন কবর থেকে কঙ্কাল চুরি। রোববার (১ জুন) গভীর রাতে পঞ্চগড় পৌরসভার কাগজিয়াপাড়া এলাকায় জেলার সুগার মিল এলাকার ট্রেনিং কমপ্লেক্স ও কাগজিয়াপাড়া ঈদগাঁ মাঠসংলগ্ন গোরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে গেলে কবরের মাটি খোঁড়া। এতে তার সন্দেহ হলে লোকজনকে খবর দেয়। লোকজন এসে দেখতে পায় ৫টি কবরের মাটি সরিয়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি জানাজানি হলে কবরস্থানে হাজার হাজার মানুষ ভিড় জমায়। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ কঙ্কাল চুরির দল এ ঘটনাটি ঘটিয়াছে। প্রতি বছরই জেলায় কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে থাকে।
একটি কবরের ওপর কালো রঙের লুঙ্গি পড়ে থাকতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, চোররা কঙ্কাল চুরির পর ওই কাদামাখা লুঙ্গি ফেলে গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  বিষয়টি তদন্ত করে দেখছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..