জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও বিশ্বের স্থিতিশীলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত দেশের প্রধান ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আবদুল মালেক।

প্রধান ঈদ জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য দোয়া করা হয়।

বিশেষভাবে ফিলিস্তিন ও ইরান-এর নির্যাতিত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য দোয়া করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে বিশ্ব ও বাংলাদেশে হাম ভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য মাগফিরাত ও সুস্থতা কামনা করা হয়।

মোনাজাতে সবার গুনাহ মাফ, মৃত ব্যক্তিদের কবরের আজাব থেকে মুক্তি এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।