× Banner
সর্বশেষ
ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

যশোর শিক্ষাবোর্ডের আড়াই কোটি টাকার দুর্নীতিতে জড়িত চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
দুর্নীতিতে জড়িত চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, যশোর : যশোর শিক্ষাবোর্ডের চেক জালিয়াতির মাধ্যমে আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবহার করা হয়েছে নাম সর্বস্ব দুটি প্রতিষ্ঠানকে। জড়িত প্রতিষ্ঠানের একটির মালিকের দাবি বোর্ডের চেয়ারম্যানের ছত্রছায়ায় বোর্ডের দুই ব্যক্তি এ অনিয়ম করেছে এবং তারা ব্যবহার হয়েছেন। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান। তার দাবি তদন্তে জড়িতরা শনাক্ত হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যশোর শিক্ষা বোর্ড  সূত্রে জানা যায়, বোর্ড থেকে সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ ১০ হাজার ৩৬ টাকার ৯টি চেক ইস্যু করে চলতি অর্থবছরে। এ ৯টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের নামে ১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০টাকা এবং শাহী লাল স্টোরের নামে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। অথচ শাহী লাল স্টোর ও ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিং নামসর্বস্ব প্রতিষ্ঠান। বোর্ডের অদূরেই শেখহাটি বাজারে অবস্থিত শাহী লাল স্টোর মূলত একটি ফটোস্ট্যাট কাম মোবাইল ও গ্যাস বিক্রি প্রতিষ্ঠান। আজ সকালে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। বন্ধ রয়েছে দোকান মালিক আশরাফুলের মোবাইল ফোনও।
পাশ্ববর্তী দোকানের মালিক শ্রী মনদ্বীপ জানান,  আশরাফুল তার দোকানে ফ্লেক্সি লোড, মোবাইল ও সিলিন্ডার গ্যাস বিক্রি করে। সেইসাথে ফটোস্ট্যাটও করা হয় দোকানটিতে। তবে তিনি ঠিকাদারী করেন বলে তার জানা নেই।
অপরদিকে ভেনাস প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবুর যশোর রাজারহাটস্থ বাসভবনের সাথে রয়েছে একটি প্রিন্টিং প্রেস। এ প্রতিষ্ঠানটির নাম দেশ প্রিন্টার্স। এই সাইনবোর্ডে যোগাযোগের জন্য বাবুর মোবাইল নম্বর দেয়া রয়েছে। বাবুর দাবি বোর্ডের কর্মচারী কামাল ও সালাম চেয়ারম্যানের নাম করে তার কাছ থেকে প্যাড, সিল ও চেক নিয়ে এ অর্থ উত্তোলন করেছেন। তিনি ব্যবহার হয়েছেন মাত্র।
এদিকে যশোর শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান বাবলু দাবি করেছেন এ দুর্নীতির সাথে হিসাব বিভাগের লোকজনের সাথে চেয়ারম্যানও জড়িত। এবং সুষ্ঠু তদন্ত করলে বিষয়টি বেড়িয়ে আসবে। এজন্য চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করে তদন্তের দাবি জানান তিনি।
অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন।
তিনি বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নই। আমাদের তদন্তেই বিষয়টি ধরা পড়েছে। আর আমি একটি প্রোপার চ্যানেলে স্বাক্ষর হয়ে আসা চেকে সর্বশেষ স্বাক্ষর করেছি। কজের চাপে অনেক সময় চেক পরীক্ষা করা হয় না। সেই সুযোগটি নিয়েছে সুযোগ সন্ধানীরা।
তিনি আরো বলেন, তদন্তে জড়িতরা শনাক্ত হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোন ছাড় দেয়া হবে না।
প্রসঙ্গত, এ ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক কেএম রব্বানিকে প্রধান করে ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে তাদের রিপোর্ট দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..