× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের পল্লীতে স্বামীর সাথে অভিমান করে  স্ত্রীর আত্মহত্যা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
hang suicide

নড়াইলের পল্লীতে স্বামীর সাথে অভিমান করে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে। নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়া গ্ৰামের আলমগীর শরীফের বাড়িতে ভাড়াটিয়া স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্য হওয়ায় আনুমানিক দুপুর ২-৩০ মিনিটের সময় তাহেরা বেগম (২২) নামের ওই নারী বৈদ্যুতিক পাখার সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যাকারী তাহেরা বেগম নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্ৰামের আনিস শেখের মেয়ে। তাহেরা বেগমের শশুর বাড়ী খুলনার তেরখাদা উপজেলার বলক ধুনা গ্ৰামের।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়,তাহেরা বেগম তার (১৭ মাসের) শিশু ছেলে ইসমাইল কে মারধর করায় ছেলের বাবা ক্ষুব্দ হয়ে স্ত্রী’র মুখে একটি থাপ্পড় মারে। এসময় স্ত্রী তাহেরা শিশু বাচ্চা ও স্বামীকে ঘরের বাইরে রেখে ঘরের দরজা দিয়ে বোরকা পরে বসে থাকেন এবং কিছু সময় পরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় স্বামীসহ ওই বাড়ির ৩-৪ জন ঘরের দরজা জানালা খুলার জোর চেষ্টা করে এবং আত্মহত্যা না করার জন্য সকলে মিলে তাহেরা বেগমকে অনুরোধ করেন।

অবশেষে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে তাহেরা বেগমকে ইলেকট্রিক পাখার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত বৈদ্যুতিক পাখার থেকে ঝুলন্ত তাহেরাকে নামিয়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনা স্থানে এসে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠান,এবং পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে প্রকৃত মৃত্যুর কারন।


এ ক্যটাগরির আরো খবর..